দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের হালিশহর থানার চুরি হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। চুরি যাওয়ার প্রায় চার ঘণ্টা পর বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে নগরীর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে সড়কের পাশে রেখে হোটেলে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। কিন্তু খাওয়া শেষে ফিরে এসে যা দেখলেন, তাতে রীতিমতো হতবাক তারা—উধাও পুলিশের পিকআপ ভ্যান, কোথায় গেল গাড়িটি? সিসিটিভি ফুটেজে মিলল চাঞ্চল্যকর তথ্য। এক ব্যক্তি এসে অনায়াসেই গাড়িতে উঠে মুহূর্তেই সেটি নিয়ে পালিয়ে গেছে।
দিনে-দুপুরে প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের যানবাহন চুরির ঘটনায় সিএমপিতে তোলপাড় শুরু হয়েছে। পুলিশের একাধিক টিম চুরি যাওয়া গাড়ির সন্ধানে তল্লাশি শুরু করে। পরে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করে পুলিশ।
এর আগে নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ সাংবাদিকদের জানান, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন পুলিশ সদস্যরা। টহল দলে সম্ভবত তিনজন সদস্য ছিলেন। একপর্যায়ে তাঁরা পিকআপ ভ্যানটি পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। পরে সিসি ক্যামেরায় দেখা গেছে, একজন চোর গাড়িতে উঠে সেটা নিয়ে দ্রুত পালিয়ে গেছে।
এমজে